শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাহাড়তলীতে চোরাই পোল্ট্রি ফিডসহ চক্রের গ্রেফতার ৬

পাহাড়তলীতে চোরাই পোল্ট্রি ফিডসহ চক্রের গ্রেফতার ৬

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে চোরাই
২৫০ বস্তা পোল্ট্রি ফিডসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাহাড়তলী
থানাধীন সরাইপাড়ায় পরিচালিত অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান জব্দ
করা হয়।
গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলেন মো. নুর নবী সোহেল (৩১), মো. সাজাহান (৩২), মো. সজিব (২৭), মো.
আশরাফুল ইসলাম (২০), বাচা মিয়া (৩৬) ও মো. সোহা (২৮)।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির (উত্তর) বিশেষ টিমের ইনচার্জ পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস। তিনি বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া আফরিনা পোল্ট্রি ডিমের আড়ত ভেলুয়া দীঘির উত্তর
পাড়ে কাভার্ডভ্যানের দরজার লক বিশেষ কায়দায় খুলে কাভার্ডভ্যান থেকে পিকআপযোগে পোল্ট্রি ফিড চুরি
করার সময় হাতেনাতে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপসহ সর্বমোট ২৫০ বস্তা চোরাই পোল্ট্রি ফিড
জব্দ করা হয়।তিনি বলেন, মালামালগুলো সীতাকুণ্ড থেকে পাহাড়তলী থানাধীন করিমফাইব গোডাউনে যাওয়ার
কথা থাকলেও কাভার্ডভ্যান ড্রাইভার উল্লেখিত ঘটনাস্থানে নিয়ে গিয়ে চোর চক্রের সদস্যদের যোগসাজশে
উল্লেখিত মালামালসমূহ চুরি করে।
জিজ্ঞাসাবাদে আটককৃতদের নিকট হতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারের
জন্য অভিযান অব্যাহত আছে। এই চক্রকে আটকের জন্য ডিবি পুলিশ দীঘদিন কাজ করে যাচ্ছিল। তাদের
বিরুদ্ধে পাহাড়তলী থানায় উক্ত পোল্ট্রি ফিডের আমদানিকারক প্রতিষ্ঠান বাদী হয়ে এজাহার দায়ের করলে
নিয়মিত মামলা রুজু করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com