চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসআই মোস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের আকবার শাহ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে মোস্তাফিজুর রহমান বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে বড়পোল এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে তার মাথায় অস্ত্রোপাচার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এই কর্মকর্তার মৃত্যু হয়।
Leave a Reply