শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডাক্তার সেজে চুরিই তার পেশা

ডাক্তার সেজে চুরিই তার পেশা

নিজস্ব প্রতিবেদক:

শুভ আহমেদ, পরনে ডাক্তারের অ্যাপ্রোন-গলায় স্টেথোস্কোপ। ঘোরাঘুরি করছিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এদিক-সেদিক। হঠাৎ তাকে আটক করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসাররা।
জানা যায়, শুভ পেশাদার চোর। অ্যাপ্রোন পরে ডাক্তার বেশে হাসপাতালে ঘুরে ঘুরে ডাক্তারদের বই, ল্যাপটপ ও রোগীদের মোবাইল ফোন-টাকা পয়সা চুরি করতেন তিনি। দুই মাস আগেও তাকে পর পর দুইবার ঢাকা মেডিকেলের নতুন ভবনের সিসিইউ থেকে চুরি করা জিনিসসহ হাতেনাতে আটক করা হয়েছিল। সেই সময় কর্তৃপক্ষের নির্দেশে আইনি ব্যবস্থা নেয়ার জন্য শুভকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

সোমবার ঢামেক হাসপাতালে নিয়োজিত আনসারদের প্লাটুন কমান্ডার আব্দুর রউফ জানান, দুপুরে হাসপাতালের নতুন ভবনের সিসিইউ থেকে অ্যাপ্রোন পরা অবস্থায় শুভকে আটক করা হয়। তার মূল টার্গেট ডাক্তারদের নামিদামি বই চুরি করে নীলক্ষেতে বিক্রি করা। এরকম প্রমাণও পাওয়া গেছে।

তিনি আরো জানান, চুরি করাই শুভর পেশা। এ জন্য তার ছবি হাসপাতালের বিভিন্ন জায়গায় টাঙানো আছে। আজ তাকে দেখে চিনতে পেরে আবার আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় শুভর কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। কয়েক মাস আগেও তাকে আটক করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com