শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে : গোয়েন লুইস

রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে : গোয়েন লুইস

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোয়েন লুইস বলেন, বৈশ্বিক অনেক ইস্যু প্রতিনিয়ত সামনে আসছে। আফগানিস্তান ইস্যুর পরপরই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যু সামনে এলো। এটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসব কারণে রোহিঙ্গা ইস্যু ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবে জাতিসংঘ বিষয়টি জিইয়ে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহের বিষয়টি খুব চ্যালেঞ্জিং। তাদের খাদ্য নিরাপত্তার বিষয়টিও চ্যালেঞ্জিং। সেখানে আমরা মনোযোগ দিচ্ছি।

‘রোহিঙ্গাদের জন্য দাতাদের দেয়া ফান্ড থেকে জাতিসংঘের স্থানীয় অফিস ব্যবস্থাপনায় মাত্র ৬ থেকে ৭ শতাংশ ব্যয় করা হয়। বাকি অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয়,’ যোগ করেন গোয়েন লুইস।

এসময় জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী রাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন আবাসিক সমন্বয়কারী। গোয়েন লুইস বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষীর মধ্যে ৫০০ নারী রয়েছেন। বিষয়টি খুবই ইতিবাচক।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com