নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টন এলাকার একটি বাড়ির পাঁচতলা থেকে পড়ে হালিমা এরশাদ (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পল্টন থানার আনন্দ কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি সকালের দিকে নিজবাসার ছাদ থেকে লাফ দিয়ে হালিমা নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, পরিবার জানিয়েছে,হালিমা এরশাদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
Leave a Reply