শিরোনাম :
লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০

প্রবাস

ভয়াবহ এই আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে

মালদ্বীপের রাজধানী মালের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মালদ্বীপের সংবাদমাধ্যম সান এ তথ্য জানিয়েছে।

মাওয়েও মসজিদের কাছে অবস্থিত এম নিরুফেহির গ্যারেজে রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটি নিচতলায় অবস্থিত। গ্যারেজের ওপর তলায় অভিবাসী শ্রমিকের কোয়ার্টার। সেখানে একটি মাত্র জানালা ছিল।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সানের প্রতিবেদনে জানানো হয়েছে, কোয়ার্টারটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার কর্মীরা থাকতেন।

মালদ্বীপের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ। এ ঘটনার পর মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের বসবাসের অবস্থা সম্পর্কে সরকারের সমালোচনা করেছে।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো গেছে।

মাত্র দুই মাস আগেই এই গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার আগে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com