মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি:
০৯ নভেম্বর বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান থেকে ৪ কেজি গাঁজাসহ শিমুল রুনদি(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের অন্তর্গত মৌলভী চা বাগানের নন্দলাল নায়েকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।
নন্দলালের ছেলে শিমুল রুনদি পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে শিমুলের শয়ন কক্ষের বিছানার নীচ থেকে খাকি রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুই প্যাকেট
গাঁজা উদ্ধার করা হয়। দুই প্যাকেটে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply