শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদক বিক্রির সময় গ্রেফতার ৭

মাদক বিক্রির সময় গ্রেফতার ৭

গাজীপুরপ্রতিনিধি :
গ্রেফতাররা।

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রির সময় সাত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) চৌধুরী তানভীর আহমেদ।

তিনি বলেন, সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানতে পারে যে, সেনাকল্যাণ ভবনের দক্ষিণ দিকে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা করছে কতিপয় মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মেছের আলী ওরফে ট্যাবলেট মেম্বারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ ইয়াবা উদ্ধার হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জাকির হোসেন নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ২০০ ইয়াবা ও ৭০০ টাকা উদ্ধার হয়।

এদিকে মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অভিযানে ওই থানার শিলমুন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে মোবারক হোসেন, রনি, আল আমিন আহম্মেদ ইমরান. শাহিন বেপারী ও দিপালীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে থাকা ১০০ ইয়াবা, ২ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com