আবুল কালাম আজাদ, কক্সবাজার প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ পাচারকারী ৩ জনকে আটক করা হয়েছে।
রবিবার(১৩ নভেম্বর) দুপুরে চোরাই পন্য পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক’র সঙ্গীয় ফোর্সের বিশেষ দল ঘুমধুম এলাকাতে একটি সিএনজি গাড়ীতে তল্লাশি চালায় গাড়ীতে লুকিয়ে রাখা ৫০ বক্স (৫০০ প্যাকেট) বিদেশী সিগারেট জব্দ করা হয়।
এসময় ৩ পাচারকারীকে আটক হয় বলে পুলিশ জানায়।
আটককৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের রামুর খুনিয়া পালংয়ের বাসিন্দা আবুল বশরের পুত্র মোঃ আলম (২৯), নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বড়বিল এলাকার নুরুল ইসলামের পুত্র আফসার উদ্দিন (২১) অপরজন একই এলাকার মীর আহাম্মদের পুত্র নুর আহাম্মদ (১৭)।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply