শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ মটর সাইকেলের দুই আরোহীর প্রাণ গেল সরক দূর্ঘটনায়।

নারায়ণগঞ্জ মটর সাইকেলের দুই আরোহীর প্রাণ গেল সরক দূর্ঘটনায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে দুর্ঘটনায় সিমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) রাতে সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত সিমনের বন্ধু নাঈম হোসেন দ্বীপ (২০) হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয় দুই ইউপি সদস্য। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি।
সিমন সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের আবু সালেহ আহমেদের ছেলে। তার মা গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগম। নাঈম হোসেন দ্বীপ গলাচিপা এলাকার স্বাধীন মিয়ার ছেলে।
গোগনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সৈকত হোসেন দৈনিক যুগ যুগান্তরকে জানান, দুই যুবক মোটরসাইকেলে শীতলক্ষ্যা সেতু পার হচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ব্যারিকেডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমন মারা যান। তার বন্ধু নাঈমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গোগনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামও নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে পেরেছি। তবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সড়ক ও জনপথ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, ‘সেতুর টোলপ্লাজা অতিক্রম করে সেতুর ওপরে দুর্ঘটনা ঘটেছে। আমাদের কোনও ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেনি। তাছাড়া রাতের বেলায় সেতুতে আমাদের কেউ থাকে না।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com