মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরোঃকক্সবাজারের পেকুয়ায় আলোর পথের অভিযাত্রী হিসেবে স্বাভাবিক জীবনে ফিরে আসা
জলদস্যু মো. নাসির হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১১টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫
নভেম্বর) বিকেল সোয়া ৫টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেফতাররা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মো. সাকের হোসেন (৫৫) ও একই
গ্রামের ছাবের আহমেদের ছেলে জাহেদুল ইসলাম (২৫)। মঙ্গলবার দুপুরে তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব।-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০১৮ এবং ২০২০ সালে মোট ৭৭ জন কুখ্যাত জলদস্যু
র্যাববের হাতে আত্মসমর্পণ করেন। পরবর্তী সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপন শুরু
করেন। জলদস্যু নাসিরও আত্মসমর্পণ করে আলোর পথের যাত্রী হয়েছিলেন।
গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা নাসিরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নাসিরের স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় মামলা করেন। মামলার
এজাহারনামীয় ও ঘটনার অন্যতম পরিকল্পনাকারী সাকের হোসেন ও জাহেদুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা নাসির হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানান তিনি।
Leave a Reply