রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায়
শিপিং ওয়েল ট্যাংকার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। গতকাল ১৬ নভেম্বর বুধবার
সকালে দড়িকান্দী এলাকার কিং ফিশার ডকইয়ার্ডে ওটি সাংহাই-৮ শিপ
মেরামত করার সময় ওয়েল ট্যাংকার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায়
ডগইয়ার্ডের ওয়েল্ডিং মিস্ত্রি নুরুজ্জামান নিহত হয়। আহত হয় ওটি
সাংহাই-৮ শিপের স্টাফ আলী হোসেন, শহিদুল মিয়া, ইউনুস মিয়া। নিহত
নুরুজ্জামান ঢাকা জেলার দোহার থানার উত্তর শিমুলিয়া এলাকার জাফর
বেপারীর ছেলে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন- ২ উপ-সহকারী পরিচালক
আলমগীর হোসেন জানান, সকালে জাহাজ মেরামত করার সময় ওয়েল ট্যাংকার
বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রী নুরুজ্জামান আহত। পরে
আশপাশের লোকজন নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply