শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূবাইলে বাবাকে না পেয়ে ছেলেকে অপহরণ ৫ হাজার টাকার চুক্তিতে দিনভর মারধর

পূবাইলে বাবাকে না পেয়ে ছেলেকে অপহরণ ৫ হাজার টাকার চুক্তিতে দিনভর মারধর

 

শাহীন সরকার,, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার খিলগাঁও এলাকায় সুদের টাকার জন্য বাবাকে বাড়িতে না পেয়ে দিনমজুর ছেলে রিদয়(১৮) কে অপহরণ করে পাওনা টাকার আদায়ের নামে ৫ হাজার টাকার চুক্তিতে দিনভর নৃশংসভাবে অমানুষিক নির্যাতন ও মারধর করেছে দূর্বৃত্তরা।

অপহরণের ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৮ টার দিকে। যখন খাদিজা বেগম পোশাক কারখানায় কাজে ছিলেন।আর সোমবার এ বিষয়ে পূবাইল থানায় রিদয়ের মা খাদিজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন– একই এলাকার কতিথ মুদির দোকানী ও খেলাপাড়ার জুয়ার আড্ডার প্রধান টাকা লগ্নিকারী আলম সরদার (৪৫), মোশারফের ছেলে রাব্বি (২২), নজরুল ইসলামের ছেলে শাহিন ও আফাজ উদ্দিনের ছেলে বকুল। বাদী খাদিজা বেগম একই এলাকার স্থানীয় রহিমা বেগমের ভাড়াটিয়া।

অভিযোগকারী জানিয়েছেন চিকিৎসার ব্যয়ের নামে মারধরের মূল্য নির্ধারণ করে দিয়েছে মাত্র ১০ হাজার টাকা।
পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযোগ ভাল করে পড়ে ব্যবস্থা নিবেন তিনি।ভিকটিম রিদয়কে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়,ভিকটিমের বাবা আশরাফ হোসেনকে ৯ মাস পূর্বে প্রধান আসামি মুদি দোকানদার আলম সরদার ছুরি নিয়ে মারার উদ্দেশ্যে দৌড়ানি দিলে ভয়ে তিনি এলাকা ছেড়ে দিয়ে পালিয়া যান। ফলে মা খাদিজা স্থানীয় একটি পোশাক কারখানার চাকরি করে ও ছেলে রিদয়ের দিন মজুরের উপার্জনের টাকায় কোনভাবে খেয়ে না খেয়ে সংসার চলছিল। রোববার সকাল ৮ টায় স্থানীয় আরিফ হোসেনের বোরে খেতে দিন মজুরের কাজ থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে হাত-পা বেঁধে দিনভর অমানুষিক নির্যাতন সহ মারধর করে অভিযুক্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ভাড়াটিয়া মাস্তান ও সন্ত্রাসী রাব্বি, শাহিন ও বকুল আরিফের ধান খেত থেকে ডেকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। নির্জন জঙ্গলে নিয়ে হাত পা বেঁধে সারাদিন ভিবিন্ন ভাবে নির্যাতন করে আলমের নির্দেশনায়।দিনভর পেটানোর পারিশ্রমিক চুক্তি মোতাবেক পান ৫ হাজার টাকা। রিদয়কে অমানষিক নির্যাতনের সময় সারাদিন কোন খাবার দেয়নি।নৃশংস নির্যাতনে অজ্ঞান হয়ে গেলে চোখে মাথায় পানি দিয়ে জ্ঞ্যান ফিরান সন্ত্রাসীরা।তৃষ্ণায় ছটফট করে কাতরালেও মিলেনি একফোঁটা পানি।প্রাণভিক্ষা চেয়েও তাদের মন গলাতে পারেনি রিদয়।পানি চাইলে দেয়া হয় মূত্র।এমনকি দাড়িয়ে তিনজনই রিদয়েয় মুখে করে দেন প্রশ্রাব।অবশেষে মৃতপ্রায় মুমূর্ষু অবস্থায় রিদয়কে রাত ৯ টায় স্থানীয় খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
পাশাপাশি থানা পুলিশ করলে চিরতরে শেষ করে দিবে বলে হুমকি দিয়ে চলে যায় অপহরণকারীরা। ঘটনা ধামাচাপা দিতে একটি মহল আপোষের নামে ভয়ভীতি দেখাচ্ছে ভিকটিমের মা পোশাক কর্মী খাদিজাকে। পূবাইল থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দেয়ার ৩ দিন পেরোলেও মামলা রেকর্ড হয়নি। তদন্ত কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম বলছেন বাদী আপোষ হতে চায় তাই মামলা রেকর্ড করা যাচ্ছেনা।বাদি চাইলে মামলা হবে। বাদী খাদিজা বলছেন আমি মামলা করতে চাই কিন্তু মামলা নিচ্ছে না পুলিশ। অন্যদিকে দিনমজুর ছেলে রিদয় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ফ্লোরে যন্ত্রনায় কাতরাচ্ছেন।রিদয়ের মা খাদিজা বলছেন আমার ছেলের মতো কারো ছেলের যেন এমন অবস্থা না হয়। অমানবিক নিষ্ঠুর নির্যাতনের সুষ্ঠু বিচার চাই আমি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com