শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারের রাজনগরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

মৌলভীবাজারের রাজনগরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

মোঃ তাজুদুর রহমান,
মৌলভীবাজারের রাজনগরে সাদিকুর রহমান জুবেল (২০) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুবেল উপজেলার সারমপুর গ্রামের প্রয়াত বশির মিয়ার ছেলে।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে প্রয়াত বশির মিয়ার ছেলেদের সঙ্গে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের বাইরে গেলে সাদিকুর রহমান জুবেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজনগর থানার  অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, নিহত সাদিকুর রহমান জুবেলের পরিবারের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে। নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com