নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো
রাজধানীর উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজিনা বলেন, উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য দিতে পারেননি তিনি।
Leave a Reply