শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিসি ক্যামেরা দিয়ে ৩০০ আসনে পর্যবেক্ষণ সম্ভব কিনা, ভেবে দেখতে হবে : ইসি

সিসি ক্যামেরা দিয়ে ৩০০ আসনে পর্যবেক্ষণ সম্ভব কিনা, ভেবে দেখতে হবে : ইসি

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ফাইল ছবি
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচন চার লক্ষাধিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব কিনা তা ভেবে দেখতে হবে। এ বিষয়ে আলোচনা চলছে।

তিনি আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের টাউন হাই স্কুলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নিয়মতান্ত্রিক আইন রয়েছে। তবে, নির্বাচন কমিশন প্রতিটি ক্ষেত্রে ভেরিফাই করে। রাজনৈতিক দলের আবেদন খাতা কলমে ঠিক থাকলেও ভেতরে ঠিক নাও থাকতে পারে। সুতরাং আমাদের গভীরে গিয়ে দেখতে হবে, আমাদের সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। যাতে করে আমাদের স্বাধীনতা, দেশ ও দশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি টাউন হাইস্কুল কেন্দ্রে আসেন এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি সংবাদিকদের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে সিসি ক্যামেরা বসানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘গাইবান্ধার উপনির্বাচনে ১৪৩টি কেন্দ্রে ১১শ সিসি ক্যামেরা বাসানো হয়েছিল। কিন্তু সারাদেশের নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হলে সাড়ে ৪ লাখ ক্যামেরা বসানো প্রয়োজন। ৩০০ আসনেই ক্যামেরা বাসানোর ইচ্ছে আমাদের রয়েছে। তবে, সাধ, সাধ্য এবং এতো ক্যামেরা পরিচালনা করা সম্ভব কিনা তা ভেবে দেখতে হবে। আমরা এ ব্যাপারে আলোচনা করছি।’

নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নে তিনি বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে আমরা চেষ্টা করছি। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছি। সকল দলকে ডেকেছি। কেউ কেউ এসেছে, কেউ কেউ আসেনি। আমাদের দরজা খোলা। তারা এলে তাদের কথা আমরা শুনবো।’

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিব খান, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com