শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিংড়ায় নকল স্বর্ণের মূর্তি বানিয়ে বিক্রি, ৭ প্রতারক গ্রেফতার

সিংড়ায় নকল স্বর্ণের মূর্তি বানিয়ে বিক্রি, ৭ প্রতারক গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণের মূর্তি বানিয়ে বিক্রি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের মূর্তি, ৯টি মোবাইল ও ১১টি সীম উদ্ধার করা হয়।
সোমবার তাদের বিরুদ্ধে সিংড়া থানায় প্রতারণার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পিপলসন (দড়িপাড়া) গ্রামের মন্টু, মুকুল, শফিকুল, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, রজিম আহম্মেদ এবং বগুড়া জেলার শেরপুর থানার লাঙ্গল মোড়া গ্রামের আনোয়ার হোসেন। এ সময় প্রতারক চক্রের চার সদস্য কৌশলে পালিয়ে যায়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতাকরা বিভিন্ন সময়ে মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করে আসছিলেন। কিছুদিন আগে এক ভুক্তভোগীর কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে নকল মূর্তি বিক্রি করে প্রতারণা করে। পরে তারা পরীক্ষা করে জানতে পারে মূর্তিটি নকল। পরে রোববার বিকেলে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এরপর ভুক্তভোগী পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র‌্যাবের টহল দলকে দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য তারা। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকার লোকজনকে সোনালী রংয়ের পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। পরে সোমবার সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com