শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ম্যানহোলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত

ম্যানহোলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নাগরিকদের আহত হওয়ার ঘটনা পুরোনো। এবার ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত গতকাল সোমবার এ নিয়ে টুইট করেছেন। সেখানে লিখেছেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন- পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই! টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি, যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন।

জার্মান উপরাষ্ট্রদূতের টুইট অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে এসেছে ঘণ্টাতিনেক পর। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানতে চেয়েছেন, ঢাকনাবিহীন ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়।

মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

বার্নড স্পেইনার নামে জার্মান বংশোদ্ভূত এক ব্রিটিশ ব্রাসেলস থেকে উপরাষ্ট্রদূতের টুইটের জবাবে জানান, তিনিও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন। উপরাষ্ট্রদূত পাল্টা জবাবে বলেন, এ নিয়ে এক বছরে তিন জার্মান গুলশানের রাস্তার শিকারে পরিণত হলেন।

আজ মঙ্গলবারই ম্যানহোলটি মেরামত করা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সমকালকে বলেন, এর আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তখন সেসব ম্যানহোলে সমস্যা ছিল, তা মেরামত করা হয়েছে। এ রকম যত ম্যানহোলে সমস্যা আছে, সবই ঠিক করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com