নিজস্ব প্রতিবেদক:
এক দাবী এক ব্যানারে সকাল ৯ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আব্দুল গণি রোড, সচিবালয়, ঢাকা তে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক- ২০২০ নিয়োগে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের দাবীতে মানববন্ধন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরি প্রত্যাশীবৃন্দ।প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নভেম্বরের (২০২২) শেষ দিকে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট নভেম্বরের ২য় বা তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশের কথা থাকলেও অনিবার্য কারণে ফলাফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭ জনের পরিবর্তে ৪৫ হাজার নিয়োগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর তা হচ্ছে না। এমনকি ৫৮ হাজার জনকে নিয়োগের ব্যাপারেও প্রস্তাব দেয়া হয়েছিল গত অক্টোবরে, সেটিও এখন আর হচ্ছে না জানা গেছে।
মন্ত্রণালয় সুত্রে জানা যায় পদ সংখ্যা বাড়ানোর কথা থাকলেও এখন ৩২ হাজার ৫৭৭ পদেই নিয়োগ দেওয়া হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হয়েছিল। তবে শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।
আন্দোলনরত একটি প্রতিনিধি টিমকে DPE থেকে ডাকা হলে DPE স্যার প্রতিনিধি টিমকে বলেছেন
“এটা আমাদের হাতে নেই,সম্পূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত! আপনারা মন্ত্রণালয়ে যেয়ে প্রতিমন্ত্রী ও সচিব স্যারের সাথে যেয়ে কথা বলেন।”
তাই আন্দোলনরতরা সিদ্ধান্ত নিয়েছে আজ ( ২২.১১.২২) সকাল ৯:০০ টায় বিশাল টিম নিয়ে মন্ত্রানালয়ে জড়ো হয় এবং স্মারক লিপি প্রদান করে
Leave a Reply