শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেভ দ্য চিলড্রেনে যত্নে বেড়ে উঠছে পোশাক শ্রমিকদের সন্তানরা

সেভ দ্য চিলড্রেনে যত্নে বেড়ে উঠছে পোশাক শ্রমিকদের সন্তানরা

নিজস্ব প্রতিবেদক:

আবদুর রশিদ ও তাঁর স্ত্রী দু’জনই কাজ করেন গাজীপুরের একটি পোশাক কারখানায়। সন্তানকে নিরাপদ কোথাও রেখে কর্মস্থলে যাওয়া নিয়ে চিন্তায় ছিলেন তাঁরা। পরে গার্মেন্টের ভেতরেই ইসিসিডি সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র চালু করে সেভ দ্য চিলড্রেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত শিশুকে সেখানে রেখে কাজে যেতেন এই শ্রমিক দম্পতি। তিন বছরে শিশুটি বেড়ে উঠেছে পরম আদরে, পেয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষাও।
এই কেন্দ্রের সেবায় সন্তোষ প্রকাশ করে আবদুর রশিদ বলেন, ‘অভাব-অনটনের সংসার চালাতে দু’জনেই কাজে যোগ দিই, কিন্তু সন্তানের বেড়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে পিভিএইচ-ইসিসিডি প্রকল্পের মাধ্যমে সেই দুশ্চিন্তা কেটে গেছে। তাদের সেবায় সন্তান সুন্দর আচার-আচরণ থেকে শুরু করে মানসম্মত শিক্ষাও পেয়েছে।’

বাংলাদেশে তৈরি পোশাকশিল্প শ্রমিকদের শিশুর বেড়ে ওঠা ও শিক্ষার উন্নয়নে বয়সভিত্তিক বিভিন্ন কর্মসূচি নিয়ে ২০১৫ সাল থেকে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। ২০২০ সাল থেকে পিভিএইচ করপোরেশনের (ফিলিপস-ভ্যান হিউজেন) অর্থায়নে গাজীপুর ও সাভারে অবস্থিত ছয়টি কারখানার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট (ইসিসিডি) সেন্টার পরিচালনা করছে সংস্থাটি।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে পিভিএইচ-ইসিসিডি প্রকল্পের অগ্রগতি ও সফলতাবিষয়ক একটি গবেষণার ফলাফলের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গবেষণার ফলাফলে উঠে এসেছে- বয়সোপযোগী ইসিসিডি কর্মসূচি বাস্তবায়নের ফলে কর্মজীবী বাবা-মায়ের সন্তানরা মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে। তা ছাড়া কর্মজীবী বাবা-মা তাঁদের শিশুদের ইসিসিডি কেন্দ্রে রেখে কর্মস্থলেও থাকছেন নিশ্চিন্তে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, ‘আমাদের অনেক বড় শক্তি এই তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। তাঁদের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা এই বয়সীদের জন্য নতুন দ্বার খুলে দেবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিভিএইচ করপোরেশনের কান্ট্রি ম্যানেজার সাজিব সৈয়দ এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. শামিম জাহান।
এ প্রকল্পের আওতায় ২০১৫ সাল থেকে ৮ হাজার ৪৮৭টি শিশু, ৯ হাজার ৩৩ মা, ৭৮৬ অন্তঃসত্ত্বা ও ৬৭ প্রত্যাশিত বাবাকে সেবা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com