শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীর গলাকাটা লাশ , আহত স্বামীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ,

স্ত্রীর গলাকাটা লাশ , আহত স্বামীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ,

বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় ওই পরিবারের আরো দুইজন আহত হয়েছেন। এর মধ্যে নিহতের স্বামীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পূর্ব বিরোধের জের ধরে ওই নারীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্বজনদের। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন তারা। বিষয়টি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম মারুফা আক্তার (২৮)। তিনি ওই গ্রামের মিলন খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী। প্রায় ১০ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে মারুফাকে দ্বিতীয় বিয়ে করেন মিলন। প্রথম দাম্পত্যে একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ৬ জনের এক দল মিলন খানের ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে। এসময় তারা মারুফাকে কুপিয়ে এবং গলাকেটে হত্যা করে। তার স্বামী মিলন খানকে হাত-পা বেঁধে কুপিয়ে আহত করে। মারুফার ভাতিজি জুয়েনা আক্তারকে মারধর করে তারা। এ ঘটনার এক পর্যায়ে মারুফার শিশু ছেলে মিরাজ খান প্রতিবেশীদের ঘরে গিয়ে বিষয়টি জানায়। প্রতিবেশীরা লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় হাত-পা বাঁধা আহত মিলনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করে তারা।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকালে মারুফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে।

বরিশালের বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, সব কিছু বিবেচনায় নিয়েই তদন্ত করছে পুলিশ। এ ঘটনার ক্লু উদঘাটনসহ অভিযুক্ত হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com