শিরোনাম :
সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদা না পেয়ে পেঁয়াজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদা না পেয়ে পেঁয়াজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনাপ্রতিনিধি:

পাবনায় চাঁদা না দেওয়ায় আব্দুল করিম প্রামানিক (৬৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরতলীর হাজিরহাট পেঁয়াজের আড়তে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মূল অভিযুক্ত মনি সরদার নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মনি আরিফপুর হাজিরহাট এলাকার বাদশা সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো হাট শেষে পেঁয়াজের আড়ত বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুল করিম। এ সময় স্থানীয় মনি নামে একজন গিয়ে টাকা চাঁদা দাবি করেন। করিম একটু পরে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে পকেটে থাকা ধারালো ছুরি বের করে তাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই মনি বসে ছিলেন।

স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় হাজিরহাট মোড়ে অভিযুক্তকে বসে থাকতে দেখে তাকে আটক করতে গেলে পুলিশকেও ছুরিকাঘাত করতে উদ্যত হন মনি। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। রাতের মধ্যে ঘটনার মূল কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com