শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শরীয়তপুর পৌরসভায় নির্মাণাধীন ড্রেনের মধ্যে বিদ্যুৎতের খুটি,কাজে অনিয়ম।

শরীয়তপুর পৌরসভায় নির্মাণাধীন ড্রেনের মধ্যে বিদ্যুৎতের খুটি,কাজে অনিয়ম।

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধি।

শরীয়তপুরের পালং বাজারে বিদ্যুতের খু্ঁটি না সরিয়ে পানি নিষ্কাশনের জন্য আরসিসি ড্রেন নির্মাণ করছে শরীয়তপুর পৌরসভা।ড্রেনের মধ্যে বিদ্যুতের খুঁটি থাকায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন মহল।এদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রবিউশন কোঃ লিমিটেডের শরীয়তপুর শাখার কর্মকর্তা বলছেন, ড্রেন বানানো বা খুঁটি সরানোর ব্যাপারে পৌরসভা আমাদের কিছু জানায়নি।
অপরদিকে, শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের খুঁটির বিষয়ে আমরা বিদ্যুৎ অফিসকে জানিয়েছি, তারা সরানোর জায়গা নেই বলে জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ৩/৪ ফুট প্রশস্ত ড্রেনটি এই বাজারের জন্য যথেষ্ট নয়, তার উপর আবার বিদ্যুতের খুঁটি রেখে ড্রেন নির্মাণ করলে ময়লা আটকে গিয়ে বাজারের অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাদের দাবি, এই খুঁটিগুলো সরিয়ে ড্রেন তৈরী হোক, এতে পানি চলাচল সহজ হবে। ময়লা আটকানোর সম্ভাবনা থাকবে না।যদিও এই ড্রেনটি পালং বাজার এলাকার পয়ঃনিস্কাশনের জন্য খুবই প্রয়োজন ছিলো। আর সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই মেয়র মোঃ পারভেজ রহমান ড্রেনটি নির্মাণের পরিকল্পনা গ্রহন করেন। কিন্তু পরিকল্পনাটি সঠিক না হওয়ার সরকারের সকল টাকা গচ্চা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শরীয়তপুর পৌরসভা সূত্রে জানা যায়, পালং বাজারে ২শ ৫৭ মিটার ড্রেন নির্মাণের জন্য ৬৩ লক্ষ টাকা ব্যায় ধরে মেসার্স শেখ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যাদেশ পাওয়ার সাথে সাথেই ড্রেন নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু বিদ্যুৎ বিভাগকে খুঁটি সরানোর ব্যাপারে অবগত করলেও তারা খুঁটি সরায়নি। যার কারণে বিদ্যুতের খুঁটি রেখেই ড্রেনের কাজ সম্পন্ন করা হচ্ছে।এ ব্যাপারে শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমীন মানিক শেখ’কে তার মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এখানে আমারদের কি করার আছে? পৌরসভা যদি বিদ্যুৎ বিভাগকে বলে খুঁটি সরাতে না পারে সেই দোষ তো আমার নয়। তারা আমাদেরকে যে দিক দিয়ে ড্রেন করতে বলবে আমরা সেদিক দিয়েই করবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com