শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস বন্ধ

দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস বন্ধ

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরো:নৌ শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরে
বহির্নোঙরে পণ্য খালাসে তৈরি হয়েছে স্থবিরতা। সোমবার (২৮ নভেম্বর) বহির্নোঙরে কয়েকটি জাহাজ পণ্য
খালাসের জন্য প্রস্তুতি নিলেও শ্রমিকদের কর্মবিরতির কারণে তা বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, রোববার বন্দরের বহির্নোঙরে বিভিন্ন পণ্যবাহী ২২টি জাহাজ থেকে পণ্য খালাস
চলছিল। সেগুলোর সঙ্গে সোমবার কয়েকটি জাহাজ পণ্য খালাসের জন্য প্রস্তুতি নিলেও শ্রমিকদের কর্মবিরতির
কারণে তা বন্ধ রয়েছে।
এর আগে রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরসহ সারাদেশে কাজে যোগ দেওয়া
থেকে বিরত থাকেন নৌযান শ্রমিকরা। তারা সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি জানান।
দাবিগুলো হলো- দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক
কল্যাণ তহবিল গঠন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস দেওয়া, রাতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা শিথিল
করা, বাংলাদেশের বন্দরসমূহ থেকে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করা, চট্টগ্রাম বন্দরে চরপাড়া
ঘাটের ইজারা বাতিল এবং চট্টগ্রাম থেকে পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের চলমান কার্যক্রম বন্ধ
করা।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দরের ভেতরে
অপারেশনাল কার্যক্রম, কন্টেইনার লোড-আনলোড, বন্দর থেকে পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে। তবে
বহির্নোঙর এবং কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে লাইটারেজ জাহাজে পণ্য উঠানামা বন্ধ রয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নবী আলম বলেন, ১০ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
চলছে। দাবি নিয়ে আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু মালিক ও মন্ত্রণালয় কোনো পক্ষই বৈঠকে আসছে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com