শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুর সিটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে ইসির নির্দেশনা

রংপুর সিটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে ইসির নির্দেশনা

 

নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। একে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এমন একটি নির্দেশনা রিটার্নিং কর্মকর্তা মো, আবদুল বাতেনকে পাঠিয়েছেন।

নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এই সেলে পুলিশ সুপারের একজন প্রতিনিধি এবং একজন সহযোগী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর (প্রতিটির একজন করে) মনোনীত কর্মকর্তা থাকবেন।

এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল নিরাপত্তা রক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ এবং এ সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করবে।
এই সেল স্থানীয় নিরাপত্তা নিশ্চিতে বে-আইনি অস্ত্র নিয়ন্ত্রণ করবে। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে তাদের গ্রেপ্তারের ব্যবস্থাগ্রহণ করবে।

নির্বাচন সংক্রান্ত আইন ঠিকমত পালন হচ্ছে তা তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে মনিটরিং টিম। বিশেষ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এবং অন্যথায় প্রতি সাত দিন পর পর ওই সব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করবে।

রসিক ভোটে ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। বাছাই ১ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৪ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।

সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com