শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জ নিত্যপণ্যের দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ

কিশোরগঞ্জ নিত্যপণ্যের দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোঃ মামুন ভুইয়া
চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। শুধু নিত্যপণ্য নয়, সবকিছুরই দাম বেশি। এতে কপালে ভাঁজ পড়েছে নিম্ন আয়ের মানুষের। অল্প রোজগারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেকেই। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। অনেক সময় বেশি দাম দিয়েও সময়মতো পণ্য সরবরাহ পাওয়া যাচ্ছে না।

প্রতিযোগিতার বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার সুযোগ নেই। অন্যদিকে প্রশাসন বলছে, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে। চাল যেন কোনো মিলার মজুত করে রাখতে না পারেন, সে জন্য খাদ্য বিভাগকে অভিযান জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে টিসিবি কার্যক্রম চলমান রয়েছে।

গত শুক্রবার পৌর সদর বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ—সবকিছুর দামই বেশি। ১৪ টাকা কেজির খোলা লবণের দাম ১৮ টাকা। বেড়েছে ডাল, আলুর দামও। সবজির দাম কিছুটা কম থাকলেও কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের দাম বেড়েছে। পুকুর, বিল, নদীর মাছ পাওয়া তো দূরের কথা, বাড়তি দামে কিনতে হচ্ছে চাষের মাছ। ব্রয়লার, কক মুরগির দামও বেশি। গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকার নিচে কেনা যাচ্ছে না। এ ছাড়া খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবকিছুরই দাম বাড়ছে।

এ সময় পৌর সদরের কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক, রিকশাচালক, মুচি ও খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা হয়। কোনোভাবেই তাঁরা তাল মেলাতে পারছেন না বাজারের নিত্যপণ্যের দামের সঙ্গে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিকশাচালক বলেন, ‘পাঁচ টাকার ভাড়া প্যাসেঞ্জারের (যাত্রী) কাছে কেমনে ১০ টাকা চামু। শরম লাগে। আবার পেটে টানও লাগে। যাঁরা আপনাগো মতোন চাকরি-টাকরি করেন, তাঁরা হয়তো দিতে পারেন কিন্তু যারা কম আয়ের মানুষ, তারা কেমনে দেবে। সকালবেলা গাড়ির জন্য একটা বিয়ারিং কিনছি ৪৫০ টাকা দিয়ে। কিছুদিন আগেও এর দাম অনেক কম ছিল। সবকিছুরই দাম বাড়ছে। সড়কে গাড়িও বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।’

পৌর সদরের একজন মুচি বলেন, ‘জুতা রং করা আর সেলাই করা আগের দামই হচ্ছে। কিন্তু চাল-ডাল তো আগের দামে নেই। যেভাবে চাল-ডাল, তেলসহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে, তাতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।’

‘দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে। চাল যেন কোনো মিলার মজুত করে রাখতে না পারেন, সে জন্য খাদ্য বিভাগকে অভিযান জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে টিসিবি কার্যক্রম চলমান রয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com