শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে চুরি করা হীরা ও স্বর্ণালংকার বিক্রি করতে এসে কাজের মহিলা আটক

ফরিদপুরে চুরি করা হীরা ও স্বর্ণালংকার বিক্রি করতে এসে কাজের মহিলা আটক

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা শহরের একটি বাসা থেকে  হীরা ও স্বর্ণালংকার চুরি করে তা বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন রেনু আক্তার (৩৬) নামে এক গৃহপরিচারিকা।

বুধবার (৩০ নভেম্বর) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেনু আক্তারকে আটকের পর তার বাসায় অভিযান চালানো হয়। এসময় তার ভাড়া বাসার মধ্যে মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণালংকার ও হীরা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ১৩ হাজার টাকা।

আটক রেনু আক্তার সদরের কমলাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামীর নাম লিটন শেখ।

জানা যায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে শহরের নিলটুলী এলাকার স্বর্ণকার পট্টির একটি দোকানে চুরির মালামাল বিক্রি করতে আসলে তাকে আটক করে পুলিশ।জেলা শহরের কমলাপুর এলাকার বাসিন্দা আব্দুস সালাম খলিফার বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন রেনু আক্তার। গত ২৭ নভেম্বর বাসায় কেউ না থাকার সুযোগে রেনু আক্তার ওই বাসার আলমারি ভেঙে হিরাসহ দামি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এরপর থেকে রেনু আক্তার ছিলেন লাপাত্তা।

পরে এ ঘটনায় আব্দুস সালাম খলিফার স্ত্রী পলি আক্তার ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার এসআই শ্রীবাস গাইন বলেন, মঙ্গলবার  বিকেলে শহরের স্বর্ণকারপট্টির নয়ন জুয়েলার্সে ওই চুরির মালামাল বিক্রি করতে আসেন রেনু আক্তার। তখন ওই জুয়েলার্স মালিকের সন্দেহ হলে তিনি থানায় ফোন দেন। এরপর থানা থেকে গিয়ে রেনু আক্তারকে স্বর্ণালংকারসহ আটক করি আমি।তিনি আরো বলেন, চুরি করা স্বর্ণালংকার ও হিরা আরও কোথাও রাখা আছে কি-না, সে বিষয়ে রেনু আক্তারকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com