শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর ১৮ লাখ টাকার স্বর্ণ-হীরা নিয়ে পালালেন গৃহপরিচারিকা, বিক্রি করতে গিয়ে ধরা

ফরিদপুর ১৮ লাখ টাকার স্বর্ণ-হীরা নিয়ে পালালেন গৃহপরিচারিকা, বিক্রি করতে গিয়ে ধরা

ফরিদপুর প্রতিনিধি
ফাইল ছবি

গৃহপরিচারিকা রেনু আক্তার। তিনি আব্দুস সালাম খলিফার বাসায় দীর্ঘদিন গৃহপরিচারিকার কাজ করতেন। রোববার বাসার লোকজন বাইরে বেড়াতে যান। ফাঁকা বাসা পেয়ে রেনু আক্তার আলমারি ভেঙে স্বর্ণালংকার ও হীরা চুরি করে পালিয়ে যান। বাসায় ফিরে এমন পরিস্থিতি দেখে সালামের স্ত্রী পলি আক্তার ফরিদপুরের কোতোয়ালী থানায় অভিযোগ দেন। অবশেষে মঙ্গলবার বিকেলে চুরি করা ঐ স্বর্ণ ও হীরা বিক্রি করতে গিয়ে আটক হন রেনু আক্তার।
ঘটনাটি ফরিদপুরের। আটক রেনু পৌর শহরের কমলাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি লিটন শেখের স্ত্রী।

পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার মো. আব্দুস সালাম খলিফার বাসায় দীর্ঘদিন গৃহপরিচারিকার কাজ করতেন রেনু আক্তার। ধীরে ধীরে তিনি পরিবারের বিশ্বস্ত হয়ে ওঠেন। মাঝে মধ্যেই তাকে বাসায় একা রেখে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় যেতেন। রোববার বাসার লোকজন বাইরে বেড়াতে যান। ফাঁকা বাসা পেয়ে রেনু আক্তার আলমারি ভেঙে স্বর্ণালংকার ও হীরা চুরি করে পালিয়ে যান। বাসায় এসে এমন পরিস্থিতি দেখে সালামের স্ত্রী পলি আক্তার ফরিদপুরের কোতোয়ালী থানায় অভিযোগ দেন।

মঙ্গলবার বিকেলে শহরের স্বর্ণকারপট্টির নয়ন জুয়েলার্সে চুরি করা ঐ স্বর্ণ ও হীরা বিক্রি করতে আসেন রেনু আক্তার। মূল্যবান স্বর্ণালংকার ও হীরা দেখে জুয়েলার্সের মালিকের সন্দেহ হয়। তিনি রেনু আক্তারকে দোকানে বসিয়ে রেখে কৌশলে থানায় খবর দেন। তাৎক্ষণিক পুলিশ এসে রেনুকে আটক করে থানায় নিয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, দোকানির সহযোগিতায় চুরির মালামালসহ গৃহপরিচারিকাকে আটক করা হয়। রেনুর দেওয়া তথ্যে তার ভাড়া বাসা থেকে আরো স্বর্ণালংকার ও হিরা উদ্ধার করা হয়। যা তিনি মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ঐ গৃহপরিচারিকার কাছ থেকে উদ্ধার স্বর্ণালংকার ও হীরা বাজার মূল্য ১৮ লাখ টাকার বেশি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com