শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাঙ্গলকোটে স্ত্রীকে উত্ত্যক্ত করতে বাঁধা  পত্রিকা বিক্রেতাকে হত্যা

নাঙ্গলকোটে স্ত্রীকে উত্ত্যক্ত করতে বাঁধা  পত্রিকা বিক্রেতাকে হত্যা

বাহার ভূইয়া : কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে উত্ত্যক্ত করতে বাঁধা দেয়ায় পত্রিকার বিক্রেতা  জসিম উদ্দিনকে হত্যা করার অভিযোগ উঠেছে একই গ্রামের আবুল কামাল সওদাগর নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। রোববার বিকালে পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম ওই গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যাক্তি আবুল কালাম সওদাগর পলাতক রয়েছে।
স্থানীয় ও নিহতের স্ত্রীর সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে জসিমের বাড়ীতে তাকে কু-প্রস্তাব দিতে যায় পাশ্বর্বতী বাড়ীর সাবেক কাউন্সিলর আলাউদ্দিনের বাবা আবুল কালাম সওদাগর। এতে জসিম টের পেয়ে আবুল কালামকে ধাওয়া করে। এতে ক্ষিপ্ত হয় কালাম।  রোববার প্রতিদিনের ন্যায় জসিম পত্রিকা বন্টন করে বাড়ীতে যায় । বিকেলে জসিম কেন্দ্রা গ্রামের মোড় এলাকায় আসলে ওৎঁ পেতে থাকা আবুল কালাম তাকে ধাক্কা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সদস্যগণ।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন রোববার রাতে সাংবাদিকদের জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com