শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী ২০২৩ সালে আসছে ট্রেনের নতুন সময়সূচি

আগামী ২০২৩ সালে আসছে ট্রেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

আগামী বছরের শুরুতে আসছে রেলের নতুন সময়সূচি। জানা গেছে, ট্রেনের সিডিউল বিপর্যয়, একই অঞ্চলের একাধিক ট্রেনের একইদিনে ছুটিসহ একাধিক সমস্যা সমাধানে নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। অসময়ে ট্রেন চলাচলে যে আয় কম হয়, নতুন সময়সূচির মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। তিনি বলেন, আগামী বছর ২০২৩ সালে রেলের নতুন সময়সূচি আসবে। যার জন্য আমরা কাজ করছি। হয়তো জানুয়ারির ১ তারিখ থেকে এ নতুন সূচিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসের মধ্যেই এটার কাজ শেষ হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, রেলের ২০২৩ সালের সময়সূচি নিয়ে কাজ চলছে। নতুন সময়সূচিতে কিভাবে আয় বাড়ানো যায় সে বিষয়টি দেখা হবে। একইসঙ্গে গভীররাতের বদলে দ্রুত ঘরে ফিরতে পারে সেটা নজরে রাখা হবে। আবার একই অঞ্চলের ২-৩ টা ট্রেন একইদিনে বন্ধ থাকে, সেটা যেন না হয় সেটাও খেয়াল রাখা হবে।
তবে সময়সূচিতে নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না বলে জানান পশ্চিমাঞ্চল রেলের এ প্রধান কর্মকর্তা। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, রেলের আয় বাড়ানোর বিষয়টি মাথায় রেখে নতুন সূচি নির্ধারণ করা হবে। একইসঙ্গে ট্রেনের সিডিউল বিপর্যয় না হয় সেদিকে খেয়াল রেখেই নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। তবে পূর্বাঞ্চল রেলেও নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com