শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে নারীসহ আটক ১০

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে নারীসহ আটক ১০

মোঃ তাজুদুর রহমান,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ নারী ও ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশের পৃথক দুটি অভিযানে আরো দুই আসামি গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ নারীসহ ৭ জনকে আটক করেন। পুলিশের আরো ৩টি অভিযানে দুই মাদক কারবারি ও এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়।
আবাসিক হোটেল থেকে আটককৃতরা হলেন, মো: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অলিউর রহমান আনহার (২৩), চুনারুঘাট উপজেলার মো: মুহিত মিয়া (২১), বাহুবল উপজেলার মো: জসিম উদ্দিন (২৪), মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালার মো: রেজাউর রহমান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার নাছিমা আক্তার তুহিন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জহুরা আক্তার (২২), ঢাকা যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী এলাকার জেরিন আক্তার জুবলী (৩০), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মাগুরউন্ডা গ্রামের শারমিন আক্তার (১৯)। শ্রীমঙ্গল থানার অভিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, আটককৃদের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাদের ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করে পেনাল কোডের ২৯০ ধারা প্রসিকিউশন দাখিল পূর্বক সোমবার ৫ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের অন্য দুটি অভিযানে এসআই জাকির হোসেন অভিযান চালিয়ে কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান কালীবাড়ি রোড থেকে ৬০লিটার দেশীয় চোলাই মদসহ উজ্জল হাজরা (৩২) নামের এক মাদক কারবারি ও শ্রীমঙ্গল থানার এসআই মো: জামাল উদ্দিন অভিযান চালিয়ে মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রাম থেকে ১১পিছ ইয়াবাসহ সন্তোষ কুমার দাস (২২) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
এছাড়াও শ্রীমঙ্গল থানার এএসআই জীবন বাকতি অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট চাবাগান থেকে জিআর-১৭৫/২২ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি কৃষ্ণ বাউরিকে গ্রেপ্তার করেন। আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনী প্রক্রিয়া শেষে সোমবার ৫ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com