যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে ফল পুনঃনিরীক্ষণ চায় ১৪ হাজার পরীক্ষার্থী

চট্টগ্রামে ফল পুনঃনিরীক্ষণ চায় ১৪ হাজার পরীক্ষার্থী

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরোঃএবার (২০২২ সালের) এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৪ হাজার ৫২৫
শিক্ষার্থী আবেদন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। সদ্য (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে এসব
শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের এ আবেদন করে। আবেদনকারীর এ সংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণের বেশি। গতবার
পুনঃনিরীক্ষণে আবেদনকারীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৯ জন। গত বেশ কয় বছর গণিতের ফল নিয়েই বেশি
সংশয় ছিল শিক্ষার্থীদের।
তবে এবার ইংরেজির উত্তরপত্র পুনঃনিরীক্ষণেই বেশি আবেদন পড়েছে। মোট আবেদনকারীর সিংহ ভাগই এ
বিষয়ের (ইংরেজি) উত্তরপত্র পুনঃনিরীক্ষণ চায় এবার। এর মাঝে ইংরেজি প্রথম পত্র বিষয়ে পুনঃনিরীক্ষণে
আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৪৯৩ জন। আর ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আবেদনকারী ৪
হাজার ২৯৪ জন। এর বাইরে ৩ হাজার ২৪০ জন পরীক্ষার্থী গণিতের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।
আগামী ২৪ ডিসেম্বর এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
পুনঃনিরীক্ষণ মানে পুনঃমূল্যায়ন নয় জানিয়ে শিক্ষাবোর্ড কর্মকর্তারা বলছেন, পুনঃনিরীক্ষায় উত্তরপত্রে কোন
প্রশ্নের নম্বর বাদ গেছে কিনা, নম্বরের যোগফলে ভুল হয়েছে কিনা এসব দেখা হয়। এছাড়া অন্য কোন ধরণের
ভুল আছে কিনা পরীক্ষকরা তা খতিয়ে দেখেন। কিন্তু উত্তরপত্র পুনঃমূল্যায়নের সুযোগ নেই। বিষয়টি অনেকে
বুঝতে ভুল করেন।
এদিকে, খসড়া নীতিমালা অনুযায়ী- একাদশে ভর্তিতে ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কথা
রয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর। পুনঃনিরীক্ষায় আবেদনকারীদেরও এই সময়ের (১৫
ডিসেম্বর) মধ্যে কলেজ ভর্তির আবেদন করতে হবে বলে জানিয়েছেন। তবে পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া
শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর (এক দিন) নতুন করে আবেদনের সুযোগ পাবে। অবশ্য, আজ-কালের মধ্যেই চূড়ান্ত
নীতিমালা প্রকাশ হতে পারে জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক আজাদীকে
বলেন, নীতিমালা চূড়ান্ত হলে সেটি বিজ্ঞপ্তি আকারে একাদশে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট
(www.xiclassadmission.gov.bd) -এ প্রকাশ করা হবে।
যাতে একাদশে ভর্তিতে আবেদনের সময়-সিডিউল সংক্রান্ত যাবতীয় তথ্য, নির্দেশিকা ও ফি প্রদানের পদ্ধতিসহ
বিস্তারিত উল্লেখ থাকবে বলেও জানান কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com