শিরোনাম :
বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণ: কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান

শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গল পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে ও বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে পৌরসভার মেয়র  মো. মহসিন মিয়া মধু, উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিটুন এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
অভিযান পরিচালনা করে শহরের ভেতর ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙ্গে দখলমুক্ত করা হয়।  প্রশাসনের এ অভিযানকে পথচারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সচেতন মহল স্বাগত জানান। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার নিকট দাবী রাখেন এ অভিযান অব্যাহত রাখার জন্য।
এসময় পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ধরে ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা এবং সচেতনতা কামনা করেন। তিনি আরও বলেন এ ব্যাপারে তার কোন দূর্বলতা নেই, ফুটপাতে যারা অবৈধ কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনানুগ ব্যাবস্থা নিতে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, আজ আমরা কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পাশাপাশি সবাইকে সতর্ক করে দিয়েছি। যদি কেউ আবারো অবৈধ স্থাপনা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com