শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ রোববার থেকে যেসব এলাকায় রাজউকের অভিযান

আজ রোববার থেকে যেসব এলাকায় রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার (১১ ডিসেম্বর) থেকে অভিযান শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আবাসিক ও বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন ও সে অনুযায়ী ভবন নির্মাণ এবং তার ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার (১০ ডিসেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইতিপূর্বে রাজউকের প্রকৌশলী মোবারক হোসেন রাজধানীর কোন এলাকায় কোন দিন অভিযান পরিচালনা করবে সে বিষয়ে জানিয়েছিলেন।

রাজউকের প্রকৌশলী মোবারক হোসেন ও পরিদর্শন শাখা সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখান, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল এলাকায় অভিযান পরিচালনা করবে রাজউক। একই দিনে মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও রামপুরা এলাকায় অভিযান চলবে। সোমবার (১২ ডিসেম্বর) কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর। একই দিনে ধানমন্ডি, লালমাটিয়া, সূত্রাপুর (আংশিক) ও বংশাল এলাকায় অভিযান পরিচালিত হবে।

এর বাইরে আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দক্ষিণখান, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল, মতিঝিল খিলগাঁও, বাসাবো এলাকায়। ১৫ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর (আংশিক), ওয়ারি ও কেরাণীগঞ্জ এবং উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করবে রাজউক। ১৮ ডিসেম্বর উত্তরা সেক্টর ১৫ হতে ১৮ নম্বর সেক্টর, বাউনিয়া (আংশিক), বাইলজুরি (আংশিক), দিয়াবাড়ি, চন্ডালভোগ এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

১৯ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা,নারায়ণগঞ্জ, ডেমরা ও মাতুয়াইল, ২০ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর (আংশিক), ওয়ারি ও কেরাণীগঞ্জ, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও রামপুরা এলাকায়, ২১ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা নারায়ণগঞ্জ সদর, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবি ও তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করবে রাজউক।

২২ ডিসেম্বর ধানমন্ডি, লালমাটিয়া, সূত্রাপুর (আংশিক), বংশাল, মতিঝিল, খিলগাও, বাসাবো রামপুরা, ২৬ ডিসেম্বর গুলশান, বনানী, বারিধারা, জোয়ারসাহারা, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, ২৭ ডিসেম্বর উত্তরা, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁও এলাকা অভিযান করবে রাজউক। ।

২৮ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর, ওয়ারি, কদমতলী, যাত্রাবাড়ী এলাকায় এবং সবশেষ ২৯ ডিসেম্বর ফের গুলশান, বনানী, বারিধারা, জোয়ারসাহারা, তেজগাঁও, ধানমন্ডি, লালমাটিয়া এলাকায় অভিযান চালাবে রাজউক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com