শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকায় নিরাপত্তা জোরদার ,,ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে

ঢাকায় নিরাপত্তা জোরদার ,,ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে

ক্রীড়া প্রতিবেদক:

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল আজ। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। রবিবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে সেটা এখনই বলার উপায় নেই। তবে এই খেলাকে কেন্দ্র করে ঢাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ ও এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার আট বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, র‍্যাবের রুটিন প্যাট্রল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‍্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।

আজকের ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখা যাবে ঢাকার বেশ কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমণ্ডির রবীন্দ্রসরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতী সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।

আজকের ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, অ্যানহেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ : হুগো লরিস (গোলরক্ষক), ইব্রাহিমা কোনাতে, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলস কুন্ডে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, উসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়া গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com