নিজস্ব প্রতিবেদক :
বাংলামোটরে ‘সেন্টমার্টিন’ নামের একটি বাসে হঠাৎআগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ৯টা ২৮ মিনিটে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ’
তিনি আরো জানান, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply