শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এনটিআরসিএ চাকরিপ্রত্যাশীদের সরিয়ে দিলো পুলিশ, জাদুঘরের সামনে অবস্থান

এনটিআরসিএ চাকরিপ্রত্যাশীদের সরিয়ে দিলো পুলিশ, জাদুঘরের সামনে অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েন এনটিআরসিএ নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা
শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েন এনটিআরসিএ নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা

অনশনের ২০০তম দিনে রাজধানী শাহবাগ চত্বর অবরোধ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা। এর আগে বুধবার সকাল সাড়ে দশটার দিকে তারা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হন। শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দিলে সাড়ে ১২ টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েন। এতে দুই পাশের গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

কয়েকজন পুলিশের পিটুনিতে আহত হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা হলেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাব্বির শেখ, শারমিন জাহান, গুলরুখ মনি, আনজিরা খাতুন, রাজিয়া সুলতানা রথি, শরিফুল ইসলাম।

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন সমকালকে বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। আমরা এখন মোড়ে বসে পড়েছি। আমার জামা ছিঁড়ে গেছে পুলিশের পিটুনিতে। আরও অনেকে আহত হয়েছেন। আমাদের একটাই দাবি, যার যার সনদে আমাদের চাকরি দেওয়া হোক। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমাদের যেন এভাবে ঝুলিয়ে না রেখে ব্যবস্থা নেওয়া হয়।

গত ৫ জুন থেকে শাহবাগ সুফিয়া কামাল গণগ্রন্থাগারের সামনে কোটাবিহীন নীতিমালায় প্যানেলে নিয়োগের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গণঅনশন করে আসছিলেন।

তারা বলেন, এনটিআরসিএ নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে সুপারিশ করছে কিন্তু পূর্বে যারা এনটিআরসিএ নিবন্ধিত চাকরিপ্রত্যাশী শিক্ষক আছেন, তারা নিয়োগ বঞ্চিত থেকে গেছেন। তাদেরকে চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে না। বয়স না থাকার কারণে তারা অন্যত্র আবেদনও করতে পারছেন না। অন্যদিকে এনটিআরসিএ’র চেয়ারম্যানের ড্রাইভার ৬ লাখ টাকায় সুপারিশ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, তারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছিলেন। আজকে তারা কিছু সময় শাহবাগ অবরোধ করে রাখে। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com