শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাগেরহাট সুন্দরবন থেকে বিদেশি জাহাজের চোরাই পণ্যসহ ৩ চোরাকারবারি আটক

বাগেরহাট সুন্দরবন থেকে বিদেশি জাহাজের চোরাই পণ্যসহ ৩ চোরাকারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি

মোংলার পশুর নদীতে একটি বিদেশি জাহাজের চুরি করা মেশিনারী পণ্যসহ সুন্দরবন থেকে ৩ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত মালামালসহ আটক ৩ চোরা কারবারিকে শুক্রবার রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

আটক ৩ চোরাকারবারি হলো- আল আমিন (৩৪), আশিক (৩২) ও আরিফ (৩০)। তাদের সবার বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলায়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে. কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মোংলার পশুর নদীর জয়মনির ঠোটা সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময়ে একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে সেটির গতিরোধ করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিদেশি জাহাজের চুরি করা ২২ বাক্স গোল্ডেন ব্রিজ ওয়েলডিং মেটারিয়াল, ৯টি মেটালিক ফ্যান লোবার, ১০টি জয়েন্ট বুশ, নগদ ১ লাখ ৩২ হাজার ১৬০ টাকা, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও কয়েক ধরণের দেশীয় অস্ত্র উদ্ধারসহ একটি ট্রলার আটক করা হয়। আটক করা হয় ৩ চোরাকারবারিকে। রাতে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিদেশি জাহাজের চোরাই মালামালসহ আটক ৩ চোরাকারবারিকে কোস্টগার্ড শুক্রবার রাতে থানায় হস্তান্তর করে। সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com