শিরোনাম :
প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফ্রান্সে প্যারিসে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৩

ফ্রান্সে প্যারিসে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক :
প্যারিসে বন্দুকধারীর হামলার পর ঘটনাস্থল পুলিশ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। (ছবি টমাস স্যামসন/এএফপি)

ফ্রান্সে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটররা। এর আগে হামলার পর তাৎক্ষণিকভাবে দুজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে শুক্রবার দিনের মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার এবং রেস্তোরাঁকে লক্ষ্য করেছিল।
এ ঘটনায় ৬৯ বছর বয়সী একজন সন্দেহভাজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার গুলি চালানোর কোনো নিশ্চিত উদ্দেশ্য নেই। প্রসিকিউটররা বলেছেন, তারা হত্যার তদন্ত শুরু করেছেন।
তবে প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ নিশ্চিত করেছেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগে বর্ণবাদী সহিংসতার অভিযোগ আনা হয়েছিল। তার সম্ভাব্য বর্ণবাদী উদ্দেশ্য খতিয়ে দেখবেন তারা। এই ব্যক্তি এর আগে ২০২১ সালের ৮ ডিসেম্বর প্যারিসের একটি অভিবাসী শিবিরে তলোয়ার নিয়ে তাঁবুতে হামলা করেছিলেন।

স্থানীয় মেয়র আলেকজান্দ্রা কর্ডেবার্ড বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিও গুলিতে আহত হয়েছেন এবং তিনটি স্থানে আগুন লেগেছে : কুর্দি কমিউনিটি সেন্টার, একটি রেস্তোরাঁ এবং একটি সেলুন। এ ছাড়া সেলুনে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

আলি দালেক নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমরা রাস্তায় হাঁটার সময় গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা ঘুরে ঘুরে দেখলাম মানুষ ডানে বামে দৌড়াচ্ছে। তার পাঁচ বা ছয় মিনিট পর আমরা সেলুনের ভেতরে গিয়েছি। কারণ সেলুনে কাজ করে এমন লোকদের আমরা চিনি। সেখানে আমরা দেখলাম যে একজন বৃদ্ধ এবং লম্বা লোককে গ্রেপ্তার করা হয়েছে। ’

বাসিন্দা ইমানুয়েল বুজেনান বলেন, সেখানে লোকেরা আতঙ্কিত ছিল। সবাই পুলিশের উদ্দেশে চিৎকার করছিল এবং সেলুনের দিকে ইশারা করছিল। তারা বলছিল, ‘তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন, ভেতরে যান। ’

ওই এলাকার একজন দোকানদার জানিয়েছেন, তিনি সাত বা আটটি গুলির শব্দ শুনেছেন। তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ আতঙ্কের ছিল। আমরা নিজেদেরকে ভেতরে আটকে রেখেছিলাম। ’

পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে হামলায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এলাকাটিতে কয়েকটি রেস্তোরাঁ এবং দোকানের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এটি খুব ব্যস্ততম একটি এলাকা।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, তিনি এই ‘নাটকীয় গুলির’ ঘটনার পর প্যারিসে যাচ্ছেন। তিনি ফ্রান্সে সহিংস কট্টর-ডান গোষ্ঠীর বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন।

এদিকে কট্টর-বাম ফ্রান্স আনবোড রাজনৈতিক দলের সংসদীয় প্রধান ম্যাথিল্ড প্যানোট অবিলম্বে ডানপন্থীদের দিকে আঙুল তুলেছেন এবং এ ঘটনাকে ‘বর্ণবাদী আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

২০১৩ সালের জানুয়ারিতে প্যারিসে তিন কুর্দি নারীকে হত্যার প্রায় ১০ বছর পর এই হামলার ঘটনা ঘটল।

সূত্র : বিবিসি, এএফপি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com