শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরোঃচট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র
পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৪৫ জন শিক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে
২৪ জন শিক্ষার্থী। গতকাল শনিবার এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক
নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য
আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন
করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রড
পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছে ২৩৮ জন শিক্ষার্থীর।’
শিক্ষাবোর্ড সূত্র জানায়, বাংলা প্রথম পত্রে ২ হাজার ৪৭৮, বাংলা দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৬৭,
ইংরেজি প্রথমপত্রে ৭ হাজার ৪৯৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ৪ হাজার ২৯৪, গণিতে ৩ হাজার ২৪০,
ভূগোল ও পরিবেশে ২৫৬, উচ্চতর গণিতে ১ হাজার ৫৭৯, কৃষি শিক্ষায় ৩৩৪, পদার্থ বিজ্ঞানে ১
হাজার ২৪২, রসায়নে ১ হাজার ৮৩৪, জীববিজ্ঞানে এক হাজার ৫৩৮, পৌরনীতি ও
নাগরিকতায় ২৬৪, অর্থনীতিতে ১৪২, ব্যবসায় উদ্যোগে ১ হাজার ১০, হিসাব বিজ্ঞানে ৪৪৯,
গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৩, ফিন্যান্স ও ব্যাংকিং ৫০৫ এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
বিষয়ে ২৩৩ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
উল্লেখ্য, এর আগে গত ২৮ নভেম্বর সারা দেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে
কৃতকার্য হয় এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ১০ হাজার ৮৮৯
জন ছাত্রী ও সাত হাজার ৭৭৫ জন ছাত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com