শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বনানীতে দেশের মানুষ আওয়ামী লীগ-বিএনপির কাছে নিরাপদ নয়: চুন্নু

বনানীতে দেশের মানুষ আওয়ামী লীগ-বিএনপির কাছে নিরাপদ নয়: চুন্নু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এমন কোনো কাজ নেই যে করছে না। জনগণের চাওয়া-পাওয়ার কোনো মূল্য নেই এ দুই দলের কাছে। শুধু কীভাবে ক্ষমতায় থাকবে আর কীভাবে ক্ষমতায় যাবে এসবই তাদের চিন্তা ও ধ্যান-ধারণা। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির কাছে নিরাপদ নয়।

রবিবার (২৫ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও মহানগর উত্তর এবং দক্ষিণের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের কথা এখনো ভুলেনি, জনগণ সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে ভুলেনি। জাতীয় পার্টির সুশাসন ও উন্নয়নের কথা এখনো মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বর্তমান সরকারের দুর্নীতি ও লুটপাট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। জাতীয় যুব সংহতির প্রতিটি নেতাকর্মীকে এ দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
রূপগঞ্জে জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন হেলাল, মো. হেলাল উদ্দিন, দ্বীন ইসলাম শেখ, মো. সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম দুলাল, নেওয়াজ আলী ভূইয়া, আবু নাছের বাদল, সাহিদ আলম প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com