মোঃ ছাবির উদ্দিন রাজু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত ১২.৩০ ঘটিকায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন মালিহাতা সাকিনস্থ জিন্নাত অটো রাইচ মিল এর বিপরীত পাশের্^ সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগাড়ী লেনের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমন(১৯), পিতা- মোঃ জয়নাল আবেদীন, সাং-ভৈরপুর উত্তর পাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে আটক করে। এসময় ধৃত আসামীর দখলে থাকা পিকআপ তাল্লাশী করে ২৪২ (দুই শত বিয়াল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৫৩.৫০০ (তিপ্পান্ন কেজি পাঁচ শত গ্রাম) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ০১ টি পিকআপ জব্দ।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
Leave a Reply