শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা ডিবি বললেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন: হারুন অর রশীদ

ঢাকা ডিবি বললেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন: হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদ হারুন অর রশীদ।

মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডিবি বললেই গাড়িতে উঠবেন না। আপনারা যাচাই করবেন। প্রয়োজন আশেপাশের মানুষের সহযোগিতা নেবেন। আপনারা সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।
তিনি বলেন, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না। আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেফতার করেছি আমরা তাদের রিমান্ডে আনছি। যাতে এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করা যায়।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫ সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার (১ জানুয়ারি) ঢাকেশ্বরী মন্দির এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লিথুয় সুর (২৭), মো. হারুন (৩৮), জোবায়ের হোসেন পারভেজ (২৮), মো. আরিফ হোসেন (২৯) ও খোকন চন্দ্র দেবনাথ (৪২)।

গ্রেফতারের সময় তাদের হাত থেকে ২টি কালো রংয়ের নোয়া-মাইক্রোবাস, ১টি সাদা রংয়ের ভোর প্রাইভেটকার, ২টি পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট ও ১টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুম বিপিএম-এর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com