শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এরফান ফারাজী হত্যায় একজন আটক

এরফান ফারাজী হত্যায় একজন আটক

যশোর প্রতিনিধি:

যশোরে মুদি দোকানী এরফান ফারাজী হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুর কাদেরকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১টার দিকে যশোর শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ২২ ডিসেম্বর বিকেল চারটার দিকে যশোর শহরের খড়কী এলাকায় দোকানের ভেতর ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় এরফান ফারাজীর ভাই ইমরান ফারাজী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, এরফান ফারাজী হত্যার ঘটনায় রবিাবর রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাওহিদ নামে এক যুবককে আটক করে। তাওহিদের দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশের একটি টিম শহরের রেলগেট এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করে। ডিবি ওসি বলেন, সরকারি চাকরি দেওয়ার কথা বলে এরফান ফারাজীর কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন আব্দুল কাদের। কিন্তু চাকরি না দিতে পারায় টাকা ফেরত চাইলে আব্দুল কাদের এরফান ফারাজীকে হত্যার পরিকল্পনা করেন। এজন্য ৫০ হাজার টাকায় একটি কিলার গ্রুপও ভাড়া করেন তিনি। পুলিশ আব্দুল কাদেরের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও চাকরি দেওয়ার কথা বলে নেওয়া টাকার চুক্তিপত্র উদ্ধার করেছে বলেও জানান ডিবি ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com