শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বের জের ধরে কামাল হোসেন মাদবর নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় কয়েক ডজন বোমা বিস্ফোরণসহ বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর চালানো হয়। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। নিহত কামাল মাদবর (৫০) মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের সলেমান মাদবরের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের সাথে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লাভলু তালুকদারের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকেই দ্বন্দ্ব চলে আসছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে এই দ্বন্দ্ব আরও প্রকট রুপ ধারন করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেয়ারপুর ইউনিয়নে দুইনেতা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লাভলু তালুকদার বিজয়ী হয়। এইসব ঘটনার জের ধরেই দুই নেতার মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার দুপুরে এইসব দ্বন্দ্বে জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ, বোমাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের ১০ জন আহত হয়েছে। আহদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বন্দ্ব চলাকালেই কামাল মাদবর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করে। নিহতের ঘটনায় দুই পক্ষ থেকেই একে অপরকে দোষারোপ করে আসছে।

পেয়ারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদার দাবী করেন, তার সমর্থক কামাল মাদবরকে সাবেক চেয়ারম্যানের লোকজন কুপিয়ে হত্যা করেছে। তিনি এর বিচার দাবী করেন। অপর দিকে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান খানের দাবী লাভলু তালুকদার নিজেদের লোক দিয়ে হত্যা করিয়ে এখন দায় চাপাচ্ছে তার ওপর। এই হত্যাকান্ডের সাথে তার লোকজন জড়িত নয় বলেও দাবী করেন তিনি। তিনি এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত দাবী করেন।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় নিহত কামাল মাদবরের পরিবার থেকে মামলা দিলেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com