জাকির হোসেন সুমন:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের এক অভিমান পরিচালিত হয়। অভিযানে পৌর শহরের স্টেশন রোডের সোনার বাংলা রোড়ে ৩৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।আটককৃত ব্যক্তিদ্বয় হলেন চিনু লাল রায় (৪৩) এবং মোঃ শাফাল মিয়া (৩৮)।জানা যায়, চিনু লাল রায় বর্তমান শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় এর ছোট ভাই।
আসামীদের আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়।
ডিবি সূত্রের বরাতে জানা যায়, গতকাল রাত সোয়া ৭টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকার সোনার বাংলা রোডের পপুলার টি হাউজের সামনে থেকে আসামিদ্বয়কে আটক করা হয়।
আসামি চিনু লাল রায়ের দেহ তল্লাশী করে তার পরনের নীল রঙের জিন্সের প্যান্টের পকেট থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামি শাফাল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
দু’জনের হেফাজত থেকে মোট ৩৪ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা।
আসামিদের বিরুদ্ধে নিকটস্থ শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে আজ শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম অভিযানের বিষয়ে নিশ্চিত করে সাংবাদিকদের বলেন আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply