মোঃ আবুল কালাম আজাদ
পরিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে বড় ভাইয়ের অভিমান করে অভিমানি ছোট ভাই বিষপান আত্মহত্যা করেছে।
বান্দরাবনের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঠান্ডাঝিরি এলাকায় রবিবার (০৮ জানুয়ারি) এই ঘটনা ঘটে।
বিষপানে নিহত আব্দুল হামিদ (২৮) ঠান্ডাঝিরি এলাকার আবু সৈয়দ এর ছেলে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজ বলেন, লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালো প্রেরণ করি।
প্রাথমিকভাবে জানা যায়, কীটনাশক খাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাহার।
নিহতের পিতা আবু সৈয়দ বলেন, দুইভাই ঝগড়া করে আব্দুল হামিদ রাগের বশত বিষ খেয়ে ফেলে। পরবর্তীতে আমরা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি
Leave a Reply