শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাল টাকা তৈরির কারখানার সন্ধান, আটক ২

জাল টাকা তৈরির কারখানার সন্ধান, আটক ২

খুলনা ব্যুরো:

খুলনায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে ১৪ লাখ ৮৩ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৬। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ।

র‍্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সোমবার রাতে র‍্যাবের একটি আভিযানিক দল নগরীর আড়ংঘাটা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের সদস্য মো. সাইফুল জামান ও মো. জাহিদুল ইসলামকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

তাদের দেয়া স্বীকারোক্তিতে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় পরবর্তী অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ভাড়া করা বাসা থেকে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় তারা। সেখান থেকে আরও ৪ লাখ ৮৩ হাজার জাল টাকা এবং জাল টাকা তৈরির সরমঞ্জামাদি উদ্ধার করা হয়। চক্রটি ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্টদের মাধ্যমে এই জাল নোট সরবরাহ করা হয়। বিশেষ করে রাজধানীর বাণিজ্য মেলাসহ বিভিন্ন শীতকালীন মেলা এবং কোরবানির গরুর হাটকে টার্গেট করে এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরির লক্ষ্য নির্ধারণ করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com