খেয়ে আত্মহত্যা
ফরহাদ আলী মিয়া
সখীপুরর ঘাটাইল উপজেলায় শামছুল হক (৬৫) নামে এক বৃদ্ধ বিষ
খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১০জানুয়ারী ) উপজেলার
ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি (দানিবাড়ি ) গ্রামে এ ঘটনা
ঘটে। শামছল হক ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পরিবার ও পতিবেশি সূত্রে জানা যায়, বৃদ্ধ শামছুল হক তার প্রথম
স্ত্রী মারা যাওয়ার পর বিজলঙ্গী গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মিনা
খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী মিনা খাতুনের দম্পতি
জীবনে শামছুল হকের দুই ছেলে ও এক ছেলে সন্তান রয়েছে। সংসার
ও পারিবারিক জীবনে তাদের মধ্যে ঝগরা বিবাদ লেগেই থাকত। স্ত্রীর
অত্যাচার সহ্য করতে না পেরে বৃদ্ধ স্বামী শেষ পর্যন্ত বিষ পান করে
আত্মহত্যা করেন।
এ ব্যাপারে ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক
(এসআই ) মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনগত বিষয় প্রকিয়াধীন বিদ্যমান রয়েছে।
Leave a Reply