যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে। এখন থেকে ‘অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার’ পরিবর্তে এটিকে ‘আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম’ বলা হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের বিষয়টি যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। আগামী ২৩ জানুয়ারি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা অংশ নেন৷

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৯ মে থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এবার ভর্তি করব আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে। আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com